হোম » সারাদেশ » চকরিয়ায় পরিবেশ বান্ধব ব্লক তৈরির কারখানা ‘মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরি ব্যাপক তান্ডব লুটপাট

চকরিয়ায় পরিবেশ বান্ধব ব্লক তৈরির কারখানা ‘মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরি ব্যাপক তান্ডব লুটপাট

এইচ এম রুহুল কাদের , চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ সরকারের স্লোগান কে সামনে রাখে” ইট ভাটার পরিবর্তে “পরিবেশ বান্ধব ব্লকের সূচনা করে পরিবেশ বান্ধব ব্লক তৈরির কারখানার যাত্ৰা শুরু করে ‘মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরি। প্রকৌশলী কফিল উদ্দিন বিএসসি মালিকানাধীন এই কারখানাটি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরচপাড়া এলাকায় অবস্থিত। সম্প্রতি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনায় অসতর্কতার কারণে দুইজন শ্রমিক মারা যায়। ওই ঘটনাটি পারিবারিকভাবে সমঝোতা হওয়ার পরও কতিপয় কুচক্রি মহল কারখানা পরিকল্পিতভাবে ব্যাপক ভাঙচুর, তান্ডব ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরি।   এবিষয়ে কারখানার মালিক প্রকৌশলী কফিল উদ্দিন বিএসসি বলেন, আধুনিক চকরিয়াকে সমৃদ্ধ ও পরিবেশ বান্ধব অবকাঠামোতে ভূমিকা রাখার লক্ষ্যে পরিবেশ বান্ধব মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরি কারখানার যাত্রা শুরু হয়েছিলো। আমরা জানি চিরায়িত ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক দুষণের সৃষ্টি করে এবং শিশু শ্রমকে উৎসাহিত করে। এছাড়া শ্রমিকদের জন্য স্বাস্থ্য হুমকিরও ঝুঁকি থাকে। ফলে সরকার থেকে শুরু করে পরিবেশবাদী সংগঠনগুলো ইটভাটা স্থাপন ও প্রচারণাকে নিরুৎসাহিত করে। পক্ষান্তরে পরিবেশ বান্ধব ব্লক ফ্যাক্টরি যেমন মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরির ক্ষেত্রে এধরনের কোনো দুষণ বা স্বাস্থ্য ঝুঁকি নেই।
তারা আরও বলেন, চকরিয়া পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অনুমোদনপ্রাপ্ত এবং জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস বাংলাদেশ থেকে রেজিস্টার্ড চকরিয়ার একমাত্র ‘মাস্টার মাইন্ড ব্লক ফ্যাক্টরির অগ্রযাত্রাকালে অনাকাঙ্খিত দূর্ঘটনার সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় কুচক্রিমহল তাদের পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ১৮ ডিসেম্বর রাত একটার পর ২০ হাজার টাকা মূল্যের কম্পিউটার, ২৫ হাজার টাকা মূল্যের সিপিইউ, ৭০ হাজার টাকা মূল্যের মেশিনারি যত্রপাতি, ৭৫ হাজার টাকা মূ্ল্যের কোরআই-৭ এইচপি ল্যাপটপ এবং অন্যান্যসহ মোট ২ লাখ ৯৫ হাজার টাকার জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। এতে কারখানাটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। উল্লেখ্য, কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহারের পরিবর্তে নদীর তলদেশের মোটা বালু, সিমেন্ট, পাথর ও অন্যান্য উপাদানের সমন্বয়ে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক নির্মাণ করা হয়ে থাকে। এটি সময় ও ব্যয় সাশ্রয়ী বলে অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
সরেজমিনে দেখা যায়, পরিবেশ তথা গাছ-কাঠ ও জমির মূল্যবান মাটি নষ্ট না করেই চায়না প্রযুক্তিতে (আগুনে না পুড়িয়ে) পাথর গুঁড়া ও সিমেন্ট দিয়ে অত্যাধুনিক ব্লক তৈরি হচ্ছে। শ্রমিকরা কারখানার পাশে স্তূপ করা পাথর, সিমেন্ট, সিলেকশন সেন্ড ট্রলিতে এনে হপারে ঢেলে দেন। পরে মিক্সার মেশিনে অন্যান্য উপকরণ মিশ্রিত করে কনভেয়ার বেল্টের মাধ্যমে ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এই ব্লক । মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সারি সারি ভাবে মেশিন থেকে বেরিয়ে আসে পরিবেশবান্ধব ব্লক।
মূলত: চকরিয়ায় এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ইটের ব্লক নির্মাণের ফলে কম সময়ে অধিক ব্লক উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। যার ফলে চিরাচরিত নিয়মের ইট তৈরির মালিকপক্ষ যা পরিবেশ দুষণ, শিশুশ্রম ও শ্রমিকদের অনিরাপদ কর্মপরিবেশ দিতে ব্যর্থ হচ্ছে।তাই  প্রশাসনের বিশেষ সহায়তা কামনা করেন মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরির উদ্যোক্তা ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন বিএসসি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!