
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী হাতিয়াখোলা এলাকায় পান ব্যবসায়ী মজিবুর রহমান ও তার শ্রমিককে অপহরণ পূর্বক মুক্তিপণ আদায় করে ছিনতাইকারীরা। এ ব্যাপারে মজিবুর রহমান ছেলে হামিদুর রহমান জুলহাস বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করার পর স্থানীয়রা ছিনতাইকারী সুমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।
এদিকে সুমন আদালতের স্বীকারোক্তমুলক জবানবন্দিতে আটককারীদের নাম উল্লেখ করায় এলাকাবাসীর পক্ষ থেকে গত ২০ ডিসেম্বর বিকেলে হাতিয়াখোলা এলাকায় মানববন্ধন করে। মো. ইউনুচের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ভিকটিম মজিবুর রহমান, মামলার বাদি হামিদুর রহমান জুলহাস, মো. শাহজাহান, আমির হোসেন, মো. ইলিয়াছ, বেবী আকতার, শামারু, খোরশেদ আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ছিনতাইকারী সুমন এলাকার নিরীহ লোকজনের নাম জবানবন্দিতে উল্লেখ করে মিথ্যাভাবে মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালিয়েছে। এব্যাপারে তারা পুলিশ প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে নিরীহ ব্যক্তিকে মামলায় কোনভাবে সম্পৃক্ত না করার দাবি জানান।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন