
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সুরাজপুর ও মানিকপুর অংশের পৃথকভাবে কর্মী ও সহযোগি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) বাদে এশা মাঝেরফাঁড়ি ব্রিজ সংলগ্ন সুরাজপুর স্টেশনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর।
জুমাবার (২০ ডিসেম্বর) বাদে এশা মানিকপুর নতুন বাজার স্টেশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ । a
ইউনিয়ন সভাপতি মাষ্টার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবুল গণি, সাবেক ছাত্রনেতা গাজী মনছুর আলম, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, কক্সবাজার শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মালেকসহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী বক্তব্য রাখেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা