
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সালসহ তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবি করায় এলাকাবাসী ও মুসল্লিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
গত ১৩ ডিসেম্বর বিকালে দোহাজারী পৌরসভার শামসের আউলিয়া জামে মসজিদকে পিতার মসজিদ দাবি করায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বে করেন সাবেক কাউন্সিলর মো. আলমগীর। আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মোহাম্মদ বাহাদুর ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহ আলম, সাইফুল ইসলাম সুমন, মো.ফারুক, নাসির উদ্দিন, দিল মোহাম্মদ, মো. ছাবের আহমদ, মো. নয়ন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাও. খোরশেদ আলম রিজভী ও তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবি করে গত ১৬ বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের দখলদারিত্ব, টাকা আত্মসাৎ, এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধা, মসজিদ পরিচালনা কমিটি গঠন করতে বাধা প্রদান করে মিথ্যা মামলাসহ নানা অনিয়ম হয়রানির প্রতিবাদ জানান বক্তারা।
এ ব্যাপারে প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। বিগত ১৬ বছর ধরে সমাজের মানুষ এই ধরনের বিরোধের কারণে মসজিদে নামাজ আদায় করছেন না বলে বক্তব্যে উল্লেখ করেন।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত