প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ণ
বগুড়া সদরের বাঘোপাড়া মন্ডলপাড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে শর্টপিচ ক্রীকেট টুর্নামেন্টের উদ্বোধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মন্ডলপাড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে শর্টপিচ ক্রীকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ই ডিসেম্বর) সকালে সমাজ সেবক ও পরিবহন ব্যবসায়ী জাহিদুল ইসলাম টুকু'র সভাপতিত্বে, শর্টপিচ ক্রীকেট টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বাঘোপাড়া মন্ডলপাড়া ক্রীড়া সংস্থার সভাপতি ছাত্র নেতা ইমরান নাজির সুলতান।
বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক সেনা সদস্য এমদাদুল হক রঞ্জু, জহুরুল ইসলাম স্বপন, রাজু আহমেদ, লুৎফর রহমান পলাশ, রাসেল আহমেদ
টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আশোকোলা ফ্রেন্ডস ক্লাব বনাম বৃন্দাবনপাড়া ক্রীকেট একাদশ। বৃন্দাবনপাড়া ক্রীকেট একাদশকে ৫১ রানে হারিয়ে আশোকোলা ফ্রেন্ডসক্লাব বিজয়ের গৌরব অর্জন করে।
সার্বিক ব্যবস্থাপনায় বাঘোপাড়া ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জিহাদ হোসেন রাব্বি, ক্রীড়া সম্পাদক সিমান্ত, সহ-ক্রীড়া সম্পাদক সৈকত প্রমুখ। এ সময় ক্রীড়া সংস্থার সকল সদস্য ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন আশিক ও মুহিত।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.