প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
গাইবান্ধায় সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি

শাহজাহান সিরাজ: গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের ইমামকে বৃহস্পতিবার জোহরের আগেই অপসারণ দাবি করেছেন জোবায়েরপন্থী ওলামা মাশায়েকরা। গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুলের সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় জোবায়েরপন্থীদের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান, বড় মসজিদের ইমাম মাহমুদুল হাসান কাশেমী, এমএ মজিদ, মুফতি এনামুল হাবিব, মুফতি হারুন অর রশিদ হাবিব প্রমুখ। সমাবেশের কারণে শহরের ডিবি রোডের এক পাশের লেনে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ওই রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার, গাইবান্ধা থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.