
কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জম হোসেন (৭৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল (১৫ডিসেম্বর)রবিবার সকাল সাড় ১০ টার দিকে রৌমারী সদর বাজারে সোনালী ব্যাংক সংলগ ঢাকা - মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। স্ানীয়রা জানান, মোয়াজ্জম হোসেন নিজ বাসা থেকে পায়ে হেটে বাজারে যাছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন।
অজ্ঞান অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্য কমপ্লক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত্যু ব্যক্তি রৌমারী সদর ইউনিয়নের নতুন বন্ধর গ্রামের আলহাজ্ব বক্তার হোসন মেম্বারের ছেলে বলে জানা যায় । তিনি বর্তমানে রৌমারী ফায়ার সাভিস স্টেশন এলাকায় বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজ করছিলেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় মোয়াজ্জম হোসেন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্ল গিয়ে ট্রাক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা নেওয়া হবে।