প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে —— সভাপতি রেজাউল করিম বাদশা

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নুনগোলা ডিগ্রী কলেজ মাঠে নিশিন্দারা ইউনিয়ন বিএনপি এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজিবুল করিম রাফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামিমা আক্তার পলিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম পিলু, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শাহিনুর রহমান রানু, যুবদল নেতা ইমদাদুল হক রাব্বি, নুনগোলা ইউনিয়ন যুবদলের আহবায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, আব্দুল হান্নান, হারুন অর রশিদ হারুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ বক্তারা বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর যাবত আওয়ামী স্বৈরাচারের দোসররা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও হয়রানি মুলুক মামলা- হামলা এবং জুলুম নিরর্য়াতন করেছে। আগস্টে গণবিপ্লবে তৎকালীন আওয়ামী সরকার পতনের পর থেকে নির্ভয়ে দলীয় সভা-সমাবেশ করতে পারছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছে মানুষ।
তবে তৎকালীন স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই তাদের সকল ষড়যন্ত্রকে শক্তহাতে প্রতিরোধ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র গঠনে দেশ ও দলের স্বার্থে সকল মতভেদ ভুলে বিএনপি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে রাজিবুল করিম রাফিকে সভাপতি, মোফাজ্জল হোসেন মানিককে সাধারন সম্পাদক ও আল আমিন পেস্তাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নিশিন্দিারা ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.