প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ২:১৪ অপরাহ্ণ
হিলিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

হিলি প্রতিনিধি:- দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইলতুতমিশ, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়া,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন,প্যানেল চেয়ারম্যান ইমরান আলী,প্যানেল চেয়ারম্যান স্বপন,হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.