হোম » সারাদেশ » মহেশখালীতে কোডেকের ইকোসিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহেশখালীতে কোডেকের ইকোসিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি: অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম এর সহযোগীতায় ব্লু ইকোনমি এন্ড ইন্ক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কোডেকের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত ।  বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর ) মহেশখালী উপজেলায়  ছোট মহেশখালী  ইউনিয়নের ‘হাবে’  ইকোসিস্টেম রিস্টোরেশন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রজেক্ট  অফিসার মো: রাসেল আমিন।
 সভায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও এর ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন তিনি । উক্ত সভায়  উপস্থিত ছিলেন ছোট মহেশখালী  ইউনিয়নের বিভিন্ন পেশার ২৫ জন নারী-পুরুষ । আলোচনায় ইকোসিস্টেমের গুরুত্ব এবং পুনরুদ্ধার বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় । বক্তারা বলেন, কৃষিতে আধুনিকায়ন জরুরি, সম্ভাব্যক্ষেত্রে আইপিএম পদ্ধতির প্রসারণ দরকার । পরিশেষে তিনি সমাপনি বক্তব্যে  কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারের বিভিন্ন দিক আলোচনা করেন । কৃষি কাজে তিনি  কীটনাশক ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন ।  ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষণে সার্বিক সহযোগীতায় ছিলেন  ফিল্ড অফিসার মিস কহিনুর আক্তার ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!