
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ম্যানেজার এবং তার সহযোগী (ক্যাশ অফিসার) কে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উল্লাপাড়া বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত ম্যানেজার মামুন হোসেন এবং সহকারী ক্যাশ মিরাজ হোসেন কে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উল্লাপাড়া পৌর বাসটার্মিনাল এর পাশে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭ টার দিকে তাড়াশ উপজেলার হামকুরিয়া এলাকায় তাদের অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে এলাকাবাসী উদ্ধার করে পুলিশ কে জানায়।
উল্লাপাড়া ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর সত্বাধিকারী মীর আব্দুল মান্নান জানান তার ম্যানেজার ও সহকারী ক্যাশ অফিসার বিকেলে ব্যাংকিং শেষে ২৮ লাখ টাকা নিয়ে উল্লাপাড়ার কয়রা, মোহনপুর ও উধুনিয়ার ডাচ বাংলার সাব-এজেন্ট কে দিতে যাওয়ার পথে, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী তাদের কে অপহরণ করে টাকা ছিনতাই করে। তিনি আরো জানান তার ম্যানেজার ও সহকারী ক্যাশ অফিসার কে মারধর করে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান উল্লাপাড়া পৌর বাসটার্মিনালের পাশে থেকে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে কর্মরত ২ জন কে অপহরণ এর ঘটনা ঘটেছে। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের কাজ চলছে, তবে কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান