
রবিউল হাসান লায়ন: আজ ১০ ডিসেম্বর-জামালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুরের জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী এলাকায় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু প্রমুখ। এ ছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান