
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম বিশ্ব ইজতেমা থেকে সংবাদকর্মী আনোয়ার হোসেনের শ্বশুর মুকুল হোসেন মন্ডল (৫০) নিখোঁজ হয়েছেন। এদিকে নিখোঁজের চার দিনেও তার কোন সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার। নিখোঁজ মুকুল হোসেন ধুনট পৌরসভার পূর্বভরনশাহী গ্রামের মৃত জফের আলী মন্ডলের ছেলে।
এবিষয়ে ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার তার শ্বশুর মুকুল হোসেন মন্ডল ধুনটের সরুগ্রামে বিশ্ব ইজতেমায় অংশ নেন। শনিবার আখেরী মোনাজাত শেষে ইজতেমা থেকে তার শ্বশুর নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় সোমবার ধুনট থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান