প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ
বগুড়া শেরপুরে দুই দিনে আ.লীগের দুই নেতা আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌর শহরে অভিযান চালিয়ে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৫১) ও গত সোমবার সকালে কুসুম্বী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু (৫২) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (মামলা নং ২৮৩) নামীয় আসামী পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার মৃত কুরানু মন্ডলের ছেলে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও নভেম্বর মাসের ১৫ তারিখে শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (৩১৮/২০২৪) নামীয় আসামী কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু কে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত ব্যাক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.