প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ
ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উদযাপন

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : "নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন,উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম প্রমূখ।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। শান্তা বেগম,সেলিনা মজিদ তাদের দুই জনকে জেলা পর্যায়ে এবং ছাবেরা খানম,ববিতা,আফসানা নাজনীন তাদের তিন জনকে উপজেলা পর্যায়ে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.