প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৪:০১ অপরাহ্ণ
নলডাঙ্গায় সাংবাদিকের ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ

মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: নাটোরের বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিনিয়র সাংবাদিক ইসাহাক আলীর ছেলেকে প্রকাশ্যে হত্যা চেষ্টার অভিযোগে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সিনিয়র সাংবাদিক ইসাহাক আলীর মা সালেহা বেগম (৬০) তার লিখিত অভিযোগে বলেন, তার নিজ গ্রাম নলডাঙ্গা উপজেলার পিপরুল জামতৈল এর মৃত হাসেন ব্যাপারির ছেলে মোঃ আব্দুল মালেক আরো ৪/৫জনকে সাথে নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বাড়ির সামনের পাকা রাস্তায় এসে তার নাতি আসিফ আসলামকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি নিয়ে প্রকাশ্যে ধাওয়া করে। দৌড়ে বাড়িতে ঢুকে আসিফ আসলাম জীবন বাঁচায়।
হামলাকারীরা এখনো তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। আসিফ ছাড়াও তার আত্মীয়-স্বজনকেও হুমকি দিচ্ছে হামলার চেষ্টাকারীরা। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি শনিবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোনায়েম হোসেন লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে বিষয়টি সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.