প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১:১০ অপরাহ্ণ
উল্লাপাড়ায় জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

রায়হান আলীঃ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি' এই প্রতিপাদ্যে কে সামনে রেখে সোমবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকতা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, মৎস কর্মকর্তা আতাউর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরীতে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। এরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার ঝিকিড়া গ্রামের বাসিন্দা আছমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বড়হর ইউনিয়নের কালিগঞ্জের বাসিন্দা খালেদা সুলতানা,সফল জননী নারী চকচৌবিলা গ্রামের সোহাগী রাণী শীক, নির্যাতনের বিভীষিক মুছে ফলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ঝিকিড়া গ্রামের নুরুন্নাহার পারভীন,সামাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের ছাবিনা ইয়াসমিন কে সম্মাননা প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.