প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ
গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করলেন ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী। বুধবার (৪ ডিসেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধা এপি'র আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, এরিয়া ম্যানেজার উত্তম দাস সহ গাইবান্ধা অফিসে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
ইয়ুথ লিডার শাহানা আক্তারের সঞ্চালনায় এবং খোলা হাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খোলাহাটি ইউপির প্রশাসনিক কর্মকর্তা সেলিম আখতার, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ ডাক্তার, ইমাম, জনপ্রতিনিধি প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.