প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৩:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের মধুপুরে ১৮শ কৃষকের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ২০২৪-২৫ অর্থবছরে রবি /২০২৪-২৫ মৌসুমে বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার ৮শ কৃষকের মাঝে উচ্চফলনশীল ৩ হাজার ৬শ কেজি বোরো ধানবীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
ধানবীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিব আল রানা। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান।,, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রিসহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ করা হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.