প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
কক্সবাজারের রামুতে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
![]()
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ৬৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রামু উপজেলার রামু-মরিচ্যা আন্তঃসড়কের তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রণব বড়ুয়া পল্টু (৬৫) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, সকালে রামু উপজেলা সদরের তেমোহনী স্টেশনে চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে উপজেলা সদরের চৌমুহনী দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। বেলা ১২টার দিকে চমেকে নেওয়ার পথে লোহগড়া উপজেলার চুনতি এলাকায় প্রণব বড়ুয়া পল্টু মারা যান বলে জানান।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, নিহতের লাশ রামুতে আনা হচ্ছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.