
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা র বড় ভাই বগুড়া চুড়িপট্টি দোকান মালিক সমিতির সদস্য মকমল হোসেন মন্ডল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (০৩ই ডিসেম্বর) বাদ যোহর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ময়দান মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজিবুল করিম রাফি সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউর রহমান টুকু এছাড়া আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণ
টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে