
এম হিরন প্রধান: চিত্রকোট খালপাড় এর গনমানুষ ও বিএনপি সমর্থকদের তীব্র ক্ষোভ ও প্রতিরোধের মুখে বাতিল হলো ১ নভেম্বর ২০২৪ইং এ গঠিত বিতর্কিত পঞ্চায়েত কমিটি।
স্বার্থন্বেসি মহলের যোগসাজসে গত ১ নভেম্বর রোজ শুক্রবার ২০২৪, খালপাড়, চিত্রকোট, সিরাজদিখান, মুন্সিগঞ্জ জেলার ৮নং ওয়ার্ড খালপাড় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার খুনি হাসিনার দোসর ও আন্দোলনে নির্যাতনকারী ঘৃনিত ব্যক্তিদের নিয়ে।
পরবর্তীতে গ্রামের সর্বস্তরের জনগণের চাহিদা অনুযায়ী গত ২২/১১/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৪.৩০ ঘটিকায় নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে উক্ত পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শেখ জাফর আহমেদ ও হাজি মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগন ও বি.এন.পি নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণ
টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে