প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ
চিত্রকোট খালপার জনসমর্থিত পঞ্চায়েত কমিটি – সভাপতি জাফর ও সাধারণ সম্পাদক শহিদুল

এম হিরন প্রধান: চিত্রকোট খালপাড় এর গনমানুষ ও বিএনপি সমর্থকদের তীব্র ক্ষোভ ও প্রতিরোধের মুখে বাতিল হলো ১ নভেম্বর ২০২৪ইং এ গঠিত বিতর্কিত পঞ্চায়েত কমিটি।
স্বার্থন্বেসি মহলের যোগসাজসে গত ১ নভেম্বর রোজ শুক্রবার ২০২৪, খালপাড়, চিত্রকোট, সিরাজদিখান, মুন্সিগঞ্জ জেলার ৮নং ওয়ার্ড খালপাড় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার খুনি হাসিনার দোসর ও আন্দোলনে নির্যাতনকারী ঘৃনিত ব্যক্তিদের নিয়ে।
পরবর্তীতে গ্রামের সর্বস্তরের জনগণের চাহিদা অনুযায়ী গত ২২/১১/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৪.৩০ ঘটিকায় নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে উক্ত পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শেখ জাফর আহমেদ ও হাজি মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগন ও বি.এন.পি নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.