
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিনের সমুদ্র উপকূলে অজ্ঞাত এক যুবকের দেহ ভেসে এসেছে। ভেসে আসা ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা । তবে তাঁর কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। দ্বীপের বাসিন্দারা বলেন, সোমবার সন্ধ্যার দিকে সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র সৈকতের সিটিবি পয়েন্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। তার পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি। Closing উদ্ধার করার জন্য পুলিশকে খবর দেয়া হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ