প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৪:২২ পি.এম
বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী সোহাগ গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ একাধিক মামলার আসামি সোহাগ সরকার (৪৩), নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহাগ সরকার শহরের একসূত্রাপুর এলাকার কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। গত রবিবার রাতে ডিবি পুলিশ তাহাকে গ্রেপ্তার করে।ডিবি অফিস সূত্রে জানাযায়, সোহাগ সরকারকে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত সোহাগ সরকারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যাসহ সর্বমোট ১২,টি মামলা চলমান রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.