প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ
ভৈরবে বিভাটেক চালক কে হত্যা চেষ্টা বিভাটেক মোবাইল ছিনতাই ।।

এম আর ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে শ্রী- নগরে বিভাটেক চালক রুবেল কে মারধোর ও হত্যা চেষ্টা করে বিভাটেক, এনড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিয়েছে । সে শিমুল কান্দি ইউনিয়নের ছোট রাজাকাটা গ্রামের হোসেন মিয়ার পুত্র।
এলাকাবাসি ও আহতের স্বজনরা জানায়, রোববার সন্ধ্যার পর শিমুল কান্দি থেকে ২ জন যাত্রী নিয়ে শ্রী- নগরের জাফর নগর ভাঙ্গা ব্রীজের কাছে যাত্রী নামিয়ে ফেরার পথে ৫/৬ জন যুবক জোর পূর্বক তার পকেটে মোবাইল ফোন ঢুকিয়ে চোর চোর বলে মারধোর করে লুন্দিয়া কবরস্থানের কাছে নিয়ে হাত- পা বেধেঁ দা,ছুরি,লাঠি- সোঠা দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে হত্যার চেষ্টা করে । এ সময় তার ডাক চিৎকার শোনে প্রতিবেশীরা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আহত বিভাটেক রুবেল জানান,ভাঙ্গা ব্রীজের কাছে যাত্রী নামিয়ে আসার পথে/৬ জন যুবক জোর পূর্বক তার পকেটে মোবাইল ফোন ঢুকিয়ে চোর চোর বলে মারধোর করে লুন্দিয়া কবরস্থানের কাছে নিয়ে হা- পা বেধেঁ দা,ছুরি,লাঠি- সোঠা দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে হত্যার চেষ্টা করে আমার বিভাটেক রিক্সা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে । লোকজন না এলে তারা আমাকে মেরে ফেলতো।
এ বিষয়ে চালকের বাবা হোসেন মিয়া,চাচা বকুল মিয়া মা রোশনারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে দূর্বৃত্তদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান প্রশাসনের কাছে। এ বিষয়ে শিমুল কান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল- আমিন জানান,বিষয়টি মর্মান্তি। খবর পেয়ে আমি ভিকটিমের বাড়িতে এসে জানতে পারলাম। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোঃ শাহিন মিয়া জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন কি না জেনে জানাবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.