হোম » সারাদেশ » কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল এনজিও র পাঁচ স্থাপনা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল এনজিও র পাঁচ স্থাপনা

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে বেসরকারি এনজিও সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা। রোববার  (১ ডিসেম্বর) দুপুরে উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।  ওসি আরিফ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি উখিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
তিনি বলেন, স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও আগুনের সূত্রপাতের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে।
ওসি আরিফ আরও বলেন, অগ্নিকাণ্ডে  কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ ৫টি স্থাপনা ভস্মিভূত হওয়ার তথ্য দিলেও আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কাজ করছেন বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!