
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। রোববার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে ৪টি অস্ত্রসহ সাজেদ (২৬) নামের একজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি থ্রী জি রাইফেল, একটি দু’নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ১০ রাউন্ড গুলি রয়েছে।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারি অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান