
চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার কাকারায় শিক্ষা বিস্তারকারী সংগঠন লাইট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টার(নূরানী) উদ্যোগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রুবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় মিনিবাজার শাখা, শনিবার(৩০ নভেম্বর) সকাল ১০টায় বটতলী শাখার হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা শাহাদাত হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের,মিনিবাজার শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মোয়াররেফ হোসেন, পাহাড়তলী শাখার সভাপতি কামরুল হাসান, মিনিবাজার শাখার প্রধান শিক্ষক হাফেজ রেজাউল করিম, বটতলী শাখার প্রধান শিক্ষক হাফেজ নুরুল আজিম। সাবেক এমইউপি কবির আহমেদ, সাবেক এমইউপি জমির উদ্দিনসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের মাঝে উপহার, এবং বহদ্দারকাটায় নূরানী মেধা বৃত্তির পরীক্ষায় ১৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান