হোম » সারাদেশ » দৌলতপুরে ৬ষ্ঠ বাৎসরিক কোরআন মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে ৬ষ্ঠ বাৎসরিক কোরআন মাহফিল অনুষ্ঠিত

oplus_131072

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে শামসুল উলূম হুসাইনিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায়, হিফজ সমাপণকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, আন্দিবাড়ী মাদ্রাসা আঙিনায় এশার নামাজের পর উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অর্থনৈতিক সহযোগিতা করেন, মানিকগঞ্জ জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি দৌলতপুর উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন,মোঃ লোকমান হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি, প্রফেসর মোঃ শহিদুল্লাহ, মোঃ আবুল কালাম আজাদ, সহঃসাংগঠনিক সম্পাদক দৌলতপুর উপজেলা বিএন পি, এডভোকেট আলেক মিয়া, সভাপতি ধামশ্বর ইউনিয়ন বিএনপি, মোঃ লুৎফর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ধামশ্বর ইউনিয়ন বিএনপি, মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক, দৌলতপুর উপজেলা যুবদল, মোঃ দেলোয়ার জাহান ঝন্টু, সভাপতি ধামশ্বর ইউনিয়ন যুবদল,কলিয়া ইউনিয়ন যুবদল নেতা, ডাঃ মোঃ হাবিবুর রহমান, ধামশ্বর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাসুদ রানাসহ বিএনপি ও আঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং হাজারো মুসল্লীগণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!