
এইচ এম রুহুল কাদের , চকরিয়া :চট্টগ্রাম আদালত পাড়ায় উগ্রবাদীর হামলায় নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা বুধবার ( ২৭ নভেম্বর) বাদে আসর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, রাজনীতিবিদ এম আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক। আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতা সায়েদ হাসান, শামসুল আলম সাঈদী, মোবারক হোসাইন জিহান।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশী একজন নাগরিকের জন্য ভারতের বিবৃতি নির্লজ্জ ও বেহায়ামি ছাড়া কিছু নয়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। অবিলম্বে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি ও খুনিদের গ্রেফতারের আহ্বান জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান