
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশে আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড, বর্ণখেলা ও সেরা পাঠক প্রতিযোগীতায় বিজয়ী ৫০৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শানিবার (২৩ নভেম্বর) সকালে পৌর অডিটোরিয়ামে স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিমের সভাপতিত্বে শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ঠাকুরগাও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, রানীশংকৈল কলেজের শিক্ষক মাহাবুবুর রহমান প্রমূখ। এ সময় স্কুলের অন্যান্য পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান