
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ জামিয়া ফয়জিয়া সানোখালী মাদরাসার আয়োজনে অভিভাবক সম্মেলন ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামে জামেয়া ফয়জিয়া সানোখালী মাদরাসা মাঠে ২৩ নভেম্বর (শনিবার) নুরানি তৃতীয় জামাত সমাপনী পরীক্ষা- ২০২৪ উপলক্ষে মাওলানা মহিউদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মেয়ামত উল্ল্যা, মাওলানা আনোয়ার হোসেন, বায়তুল আমান জামে মসজিদের সভাপতি জামাল উদ্দিন, শিক্ষকবৃন্দ ও সামাজিক ব্যাক্তিবর্গ। আলোচনা সভা শেষে তৃতীয় জামাত এর শিক্ষার্থীরা বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন ও জানাজা নামাজ প্রদর্শনী করে দেখান। পরে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা