
জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বাড়ির সামনে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নজরুল ইসলাম প্রামানিক (৩৫) নামে এক যুবককে হাড়কাটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছ প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় নিহতের ভগ্নীপতি আতোয়ার আহত হয়েছে। ঘটনার পর থেকে প্রতিপক্ষরা পালিয়ে গেছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের সুলতানপুর মহল্লার মিস্ত্রীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ওই এলাকার মৃত জসিম উদ্দিন প্রামানিকের ছেলে।
নিহতের পরবার সূত্রে জানা যায়- গত ১০ বছর আগে নজরুল ইসলামের বাড়ির পাশে আব্দুল মান্নান জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছেন। ওই বাড়ির সামনে ওঠানে নজরুলের সামান্য জমি আছে। ওই জমি নিয়ে নজরুল ও আব্দুল মান্নানের সাথে দ্বন্দ্ব হয়ে আসছিল। আজ(২০,১১,২০২৪) সকাল ১০ টার দিকে আবারও তাদের মাঝে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে আব্দুল মান্নান সহ ৪-৫ জন হাড়কাটি ও লাঠিসোটা নিয়ে নজরুলের ওপর হামলা করে। আব্দুল মান্নান হাড়কাটি নিয়ে নজরুলের বুকে আঘাত করে। এতে বুক চিরে গেলে গুরুত্বর আহন হন নজরুল। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নজরুল কে বাঁচাতে তার ভগ্নিপতি আতোয়ার এগিয়ে গেলে তিনিও আহত হন।
এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার