
অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ- বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে, এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খায়রুল বাসার বলেন , লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু