হোম » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চার দিন পরে মরদেহ উদ্ধার। 

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চার দিন পরে মরদেহ উদ্ধার। 

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গত ১৬ নভেম্বর  নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ- বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে, এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খায়রুল বাসার বলেন , লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!