প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
কক্সবাজার হোটেল থেকে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রীর পিএস আটক

কক্সবাজার প্রতিনিধি: সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সচিব (পিএস) ফিরোজ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ । তিনি জানান, ফিরোজ ভূঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একাধিক মামলার আসামি ছিলেন এবং কিছুদিন ধরে কক্সবাজারের বিভিন্ন হোটেলে আত্মগোপন করে ছিলেন। পরে পুলিশ হোটেল দি কক্স টু ডে- তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসপি আরও জানান, ফিরোজ ভূঁইয়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে এবং রূপগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.