হোম » সারাদেশ » বগুড়ায় নিখোজের ৩ দিন পর মামুনের লাশ উদ্ধার

বগুড়ায় নিখোজের ৩ দিন পর মামুনের লাশ উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ই নভেম্বর) ভোর ৫টার দিকে বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকার ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মামুনুর রশিদ গতকাল সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে হাসপাতালের ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাঁকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। ওসি এসএম মঈনুদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মামুন নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!