প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শাহাদৎ হোসাইন হীরা, কামারখন্দ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ধান মাড়াই করতে গিয়ে ইলেকট্রনিক মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাফিজুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বাড়াকান্দি বাঁশতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাফিজুল ইসলাম উপজেলার বাড়াকান্দি বাঁশতলা এলাকার কান্টু সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাফিজুল তার বাড়ির উঠানে ধান ঝাড়ার ইলেকট্রনিক মেশিন দিয়ে কাজ করছিলেন। এসময় মেশিনের তার বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি তাতে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়দৌলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন মাফিজুল। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.