হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর  বিএনপির সম্মেলনকে ঘিরে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় আহত  অন্তত অর্ধশতের বেশি আহত হয়েছে। সোমবার দুপুর ১টা সময়  উপজেলা সদর  মুসা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, আগামী ২০ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল ঘিরে পলাশ গ্রপের  লোকজন স্থানীয় মুসা মার্কেটের সামনে জড়ো হয়। এ সময় বিপরীত দিক থেকে খালেক গ্রুপের লোকজন মিছিল নিয়ে এলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।এসময় উভয় পক্ষের  অর্ধশতাধিক লোকজন  আহত হন।

এঘটনার কোন পক্ষের কোন সাক্ষাত বা প্রতিক্রিয়া জানায় নি। বাঞ্ছারামপর থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম দৈনিক গণমানুষের আওয়াজকে বলেন, যৌথবাহিনীর মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!