
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের ভয়ংকর পাহাড়ি অপহরণ চক্রের নেতা বদরুদ্দোজা গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বদরুদ্দোজার কাছ থেকে একটি বন্দুক, দুটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রাম দা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। বদরুজ দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণ চক্র পরিচালনা করে আসছিল। সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার দুপুরে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বদরুজ খুবই ধূর্ত প্রকৃতির এবং ভয়ংকর। সে ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে।
জিজ্ঞাসাবাদে বদরুজ স্বীকার করে, অপহরণ কাজে ব্যবহারের জন্য অস্ত্র মজুদ রাখা হতো ডাকাত জলিলের বাড়ির লাকড়ির স্তুপের নিচে। সেখান থেকে তারা অস্ত্র বের করে দলের সদস্যদের দিয়ে অপহরণ কার্যক্রম পরিচালনা করতো।
গ্রেফতারের পর পুলিশ বাহারছড়ার ওই জলিলের লাকড়ির স্তুপ থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ধৃত বদরুদ্দুজার বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। উদ্দারকৃত অস্ত্র গুলো নিয়ে নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল