প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ
রায়গঞ্জের আঞ্চলিক মহাসড়কে মরা গাছের ডালে প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার এলাকার নাহিদ নিউ মার্কেটের সামনে ও পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ এর কোনায় আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল একটি করি গাছ দীর্ঘ দিন ধরে মরা অবস্হায় দাঁড়িয়ে আছে।
এর মরা ডালগুলো রাস্তার ওপর ও বিভিন্ন দোকান ঘরের উপর দাঁড়িয়ে থাকায়, যেকোনো মুহূর্তে প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী। গতকাল ১৬ নভেম্বর ২০২৪ শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই মরা গাছটি যে কোন সময় ভেঙে গিয়ে ভয়াবহ দূর্ঘটনা ঘঠতে পারে। ভেঙ্গে যেতে পারে বেশ কয়েকটি দোকান ঘরও।
স্হানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, পুরাতন এই কড়িগাছটি দীর্ঘ দিন ধরে এভাবে মরে গিয়ে প্রাণবীহিন ভাবে দাঁড়িয়ে আছে। ঝড়-বৃস্টি লাগবে না, যেকোনো সময় ভেঙে গিয়ে ভয়াবহ দূরঘটনা ঘটতে পারে। আর ডালপালা ভেঙ্গে গেলে দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী বাজার এলাকার মরা গাছটি দ্রুত অপসারণ করার জন্য উপজেলা প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকাবাসী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.