প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ত্রি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগীতায় শনিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক এ কে এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ সময় সংগঠনটির ত্রি বাষিক নির্বাচনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ¦ীতায় চেয়ারম্যান পদে রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান গোলাম সরওয়ার মোর্শেদ, সেক্রেটারী রিনি বেগম, ট্রেজারার মানিক মিয়া, ডিরেক্টর সেকেন্দার আলী ও সাদেকুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.