
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুলে ট্রাক বোঝাই কাঠের গাড়িতে চাঁদাবাজি করার সময় রিপন হোসেন (ফরেস্ট গার্ড) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ট্রিপল নাইনে ট্রাক চালক ও হেলপারের ফোন পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক রিপন সদর উপজেলার জারিলা মধ্যপাড়া গ্রামের মো. আবু সিদ্দিক মন্ডলের ছেলে ও ইকোপার্কের ফরেস্ট গার্ডে কর্মরত আছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পৌর এলাকার কাঠেরপুলে ট্রাক বোঝাই কাঠের গাড়ীতে চাঁদা দাবি করলে ড্রাইভার মোকলেসুর রহমান ট্রিপল নাইনে ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থাল থেকে রিপন নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ফরেস্ট গার্ড রিপন ও তার বাহিনী প্রায়ই এ ধরনের চাঁদাবাজিতে লিপ্ত হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের গোল চত্বর ও রহমতগঞ্জ এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বিভিন্ন কাঠের গাড়িতে প্রায়ই চাঁদাবাজি করেন বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার