
বিপ্লব রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৩ই নভেম্বর /২৪ বুধবার বগুড়ার গাবতলী উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ ইসলামী সংস্কৃতিক কেন্দ্রে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু উপলক্ষে দোয়ায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাঈম হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সম্রাট খান,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন। জোহরের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী