
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, সাংবাদিক, কৃষক প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরিষারবীজ ৫৮০০জন, গম ৩০০জন, ভুট্টা ১০০জন, সূর্যমূখী ৫০জন, পেয়াজ ১৫জন, মসুর ৫০জন, খেসারী ৫০জন, মোট ৬২৬৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
করা হবে। যার মধ্যে থাকবে ১ কেজি সরিষার বীজ, ২ কেজি ভুট্টা, ১ কেজি গম, ১ কেজি মসুরা, ১ কেজি খেসারি, ১ কেজি সূর্যমুখী, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক