হোম » সারাদেশ » ৫ আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লাহর মৃত্যু

৫ আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লাহর মৃত্যু

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।

ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন।

আবদুল্লাহর বাবা আব্দুল জব্বার জানান, ৫ আগস্ট তাঁতীবাজার এলাকায় গুলিবিদ্ধ হয় আবদুল্লাহ। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আবদুল্লাহর মরদেহ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

আবদুল্লাহর মরদেহ ময়নাতদেন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!