হোম » সারাদেশ » বগুড়ার শজিমেক হাসপাতাল সংযোগ সড়ক চালু- ২০ বছর পর ত্রিশ কোটির প্রকল্প ব্যয় দাঁড়ালো ১৫২ কোটি টাকা!

বগুড়ার শজিমেক হাসপাতাল সংযোগ সড়ক চালু- ২০ বছর পর ত্রিশ কোটির প্রকল্প ব্যয় দাঁড়ালো ১৫২ কোটি টাকা!

রায়হানুল ইসলাম, বগুড়া: অবশেষে দীর্ঘ ২০ বছর পর বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক )পর্যন্ত সংযোগ সড়কটি চালু হয়েছে। কিন্তু আনুমানিক ৩০ কোটি টাকার জায়গায় মাত্র ১.৮৫ কিলোমিটার রাস্তার দৈর্ঘ্যের প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৫২ কোটি টাকা! ৯.২ মিটার প্রস্থের মধ্যে ৩ মিটার নিচু কার্পেটিং স্বত্ত্বেও  ৫ গুণ প্রকল্প ব্যয় বেড়ে যাওয়া হতবাক বগুড়ার সচেতন মহল।
জানা গেছে, ২০০৪ সালে বিএনপি সরকারের সময়ে নেয়া সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল আনুমানিক ১৩ কোটি টাকা। সে সময় ৮১০ মিটার দৈর্ঘ্যের কাজ সম্পন্ন হলেও সংযোগ ছিল না সড়কটির ১.৮৫ কিলোমিটার রাস্তার সঙ্গে! ফলে মুখ থুবড়ে পড়ে থাকা ১.৮৫ কিলোমিটার সড়কটি ২০১৫ সালে আবারো আনুমানিক ত্রিশ কোটি টাকা ব্যয় নির্মাণ শুরু করে বগুড়া সড়ক বিভাগ। জানা যায়, সে সময় বিএনপি’র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিশেষ নজরে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে নির্বিঘ্নে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী স্থানাধরের জন্য এ রাস্তাটি তৈরীর ব্যবস্থা করা হয়।
বগুড়াবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল এটি এমনটি জানিয়েছেন সাধারণ মানুষ। তবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিভিন্ন যাঁতাকল ও প্রকল্প নিয়ে বিভিন্ন ধরনের গড়িমসির ফলে দীর্ঘ 20 বছর রোগী এবং স্বজনদের আশা জাগাতে পারেনি। ফলে শহরের সেই চিরাচরিত জ্যাম জয় করেই জরুরী ভাবে রোগীকে আনা নেয়া করা হতো। যা ছিল অনেক কষ্টসাধ্য একটি বিষয় এবং একটি রোগীর জন্য জীবন মরণের প্রশ্ন।
 অবশেষে দীর্ঘ ২০ বছর পর ৫গুণ প্রকল্প ব্যয় বেড়ে ১৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো সড়কটি ! সড়ক বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জানান, সড়কটি নির্মাণের ফলে শহরের জ্যাম অনেকটায় কমে যাবে। আবার যারা  মহাসড়কে উঠতে চান তাদের যেমন সুবিধা হয়েছে তেমনি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী পরিবহনেও ব্যাপক সহায়ক ভূমিকা রাখছে । পথচারী এবং রিক্সা চালকরা জানান, দীর্ঘদিন পরে হলেও সড়কটির সংযোগ দেয়ায় তারা খুশি। তবে পূর্বের কিছু কিছু জায়গায় মেরামতের প্রয়োজন রয়েছে বলে তারা জানিয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!