
রবিউল হাসান লায়ন: ৯/১১/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় নাসির উদ্দিন ও তার দলবল সহ উপর লাল মাহামুদ ও ময়ছরের ঝাঁপিয়ে পড়ে। ময়ছর বলেন দুই দাগে ক্রয়কৃত বাকি ১৫ শতাংশ জমিতে আমি ঘর তৈরী করতে গেলে তাহারা আমাকে মারপিট করিয়া আমার ঘর তৈরী খরচ বাবদ ঘরে থাকা ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা অসৎ উদ্দেশ্যে লুট করিয়া নিয়ে যায়।
লাল মাহামুদ বলেন আমার ঘর হইতে টাকা লুট করার সময় আমার মা বাধা দিলে তারা আমার মাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কিল-ঘুষি মারিয়া নীলা ফুলা জখম করে। পরবর্তীতে উক্ত ঘটনার জের ধরে আমি সকালে কেনা-কাটা করার জন্য পীরগঞ্জ বাজারে গেলে নাছির প্রায় ১৫/২০ জন দেশীয় অস্ত্র সহ আমাকে আক্রমন করে গুরুতর জখম করে।
আমার ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীরা চলিয়া যায় এবং যাওয়ার প্রক্কালে এই বলিয়া হুমকী প্রদান করে যে, তুই যদি উক্ত ভূমি নিয়া কোন বারাবারি করছ তাহলে তকে সহ তোর পরিবারের সদস্যগনদের যেখানে একলা পাব সেখানে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব। বর্তমানে আমি নাছির গং দ্বারা সর্বদা নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। যে কোন সময় উক্ত জমিকে কেন্দ্র করিয়া দাঙ্গা-হাঙ্গামা সহ খুন জখমের সম্ভবনা বিদ্যমান রহিয়াছে। তাই ময়ছর আলী ছেলে লাল মাহমুদ জামালপুর সদর থানায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন,১। মোফাজ্জল (৩৫), পিতা- মোঃ আঃ রশিদ, ২। নাসির উদ্দিন (৪৫), পিতা- মৃত সাইনুল্লাহ, ৩। জান মিয়া গাধু (৫৫) পিতা- মৃত সৈয়দ আলী, ৪। রহুল আমিন (৩৫), পিতা-মৃত সুরুজ্জামান জিংক, ৫। মোঃ হাবি মিয়া (৪৫), পিতা-মোঃ আঃ রশিদ, ৬। সালাম (২২) পিতা-মোঃ হাবি মিয়া ৭। মোঃ শামছুল হক (৩৫), পিতা-চান মিয়া গাধু, ৮। সাইফুল (৪০), পিতা-মৃত সুরুজ্জামান জিংও, ৯। গিয়াস উদ্দিন গেতু (৬০), পিতা- মৃত সাইবুল্লাহ, ১০। উজ্জল (৪২), পিতা- মোঃ আঃ রশিদ, সর্ব সাং-শৈলেরকান্দা ব্রহ্মোত্তর দক্ষিনপাড়া, ইটাইল ইউনিয়ন, থানা ও জেলা জামালপুরসহ অজ্ঞাতনামা ১০/১২ জন। অভিযোগের বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ