
এম হিরন প্রধান : ২০১৫ সালে করা বিষ্ফোরক ও বাসে অগ্নিসংযোগ করা মামলায় বেখুসুর খালাস পেলেন বিএনপির ৮২ আসামি। বনানী থানার করা মামলায় এদের খালাস দেয়া হয়।
বুধবার ঢাকা মেট্রো পলিটন চিপ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ছানাউল্ল্যাহ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে সাক্ষী প্রমান উপস্থাপন করতে না পারায় এই ৮২ আসামিকে দীর্ঘ নয় বছর পর খালাস প্রদান করা হয় ।
খালাসপ্রাপ্ত আসামীদের মধ্যে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, শিমুল বিশ্বাস, বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহজাহান মিয়া, সাবেক এমপি এড. নাদিম মোস্তফা, আহসান হাবিব লিংকন, কৃষিবিদ শামীম, বিএনপির নির্বাহী কিমিটির সদস্য বেল্লাল, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আব্দুল আলীম নকী, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান বাচ্চু ও মোহাম্মদ সাইফুল ইসলাম মাষ্টার অন্যতম।
১৫ বছর পর ন্যায় বিচার পেয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় আসামীরা বলেন, দীর্ঘদিন ধরে এসব মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে নানা হয়রানি ও জুলুমের শিকার হয়েছি।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা